
মো. ইমরান হোসেন সিটিজেন জার্নাল ২৪. কম-এর নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। এর আগে তিনি ক্যাম্পাসলাইভ২৪.কম-এ কাজ করেছেন। কবি নজরুল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

‘আমার ভিসার মেয়াদ আছে এই মাসের ১৬ তারিখ পর্যন্ত। কোম্পানি যদি আমার ভিসার মেয়াদ না বাড়ায়, তাহলে বিদেশ যাইতে পারবো না।’ ‘আমাদের ফ্লাইট ছিল বিকেল ৪টা ৪৫ মিনিটে। এখনো জানায়নি নতুন ফ্লাইট কবে হবে।

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। সরু গলি, প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পটুয়াখালী, বরিশাল ও ঝালকাঠির নারকেল গাছ মালিকেরা প্রতিটি ডাব ব্যাপারীদের কাছে ৩০ টাকায় বিক্রি করেন। সেই ডাবই বিভিন্ন হাত ঘুরে ঢাকায় এসে খুচরা বাজারে বিক্রি হয় ১৫০ থেকে ২০০ টাকায়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। কর্তব্যরত চিকিৎসকরা বলছেন, রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দিতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দ্রব্যমূল্যাের দাম বাড়লেও আমাদের বেতন বাড়েনি। বাসা থেকে বলে ভালো জিনিস কিনে নিতে। কিন্তু পকেটে হাত দিলে সেটা সম্ভব হয় না। সঞ্চয়ের টাকা কমিয়ে বাধ্য হয়ে বাজারের খরচে ব্যয় করতে হয়।

ফুটপাতের এমন রূপ দেখে স্বস্তি প্রকাশ করেছেন পথচারী ও এলাকাবাসী। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সৌন্দর্যবর্ধন করলেই হবে না, হকাররা যেন ফেরত আসতে না পারে সে বিষয়েও নজরদারি রাখতে হবে।

একসময় প্রাচীন পদ্ধতিতে নিপুণ হাতে এখানকার অধিকাংশ দোকানে শাঁখা তৈরি হতো। তবে আগের সেই ঐতিহ্য এখন আর নেই বললেই চলে।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়কের গুরুত্বপূর্ণ স্থান ও ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কার্যালয়। তবে দলীয় কার্যালয় বলা হলেও সেখানে চলছে ভাঙারি পণ্যের কেনাবেচা।

খোঁজ নিয়ে জানা গেছে কার্যালয়ের দায়িত্বে আছেন ঐ এলাকার যুবদলের কয়েকজন নেতা। ডিএনসিসি এ ব্যাপারে নিশ্চুপ। বিষয়টি দেখছি বলে দায়সারা বক্তব্য দেন ডিএনসিসির এক কমকর্তা।

মতিঝিলের রাজউক অ্যাভিনিউ সড়কের পাশে একটা পার্ক রয়েছে। এখানে কয়েকজন নারী ও পুরুষ বিভিন্ন মাদক বিক্রি করে। এ ছাড়া মতিঝিলের আরও পাঁচ স্থানে মাদক বেচাবেনা হয়।

ঢাকা শহরে এনালগ বিলবোর্ড স্থাপন প্রায় ১০ বছর বন্ধ ছিল। তবে সম্প্রতি আবার ঢাকার বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন শুরু হয়েছে। বিশেষ করে মেট্রোরেলের নিচে সারি সারি বিলবোর্ড স্থাপনের পর বিষয়টি আলোচনায় এসেছে।

সম্প্রতি মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, নিউমার্কেট, বায়তুল মোকাররম মসজিদ, গুলিস্তান ও পুরান ঢাকার জজ কোর্ট এলাকার ফুট ওভারব্রিজগুলোর এমন চিত্র দেখা গেছে।

নয় দিন ধরে ডেঙ্গু ধরা পড়ছে। এর আগে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলাম। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে নিয়ে আসছি।

রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হলেও চিকিৎসা নিয়ে অনেক শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরছে। হামে আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসা চলছে ৮ মাস বয়সী শিশু আয়ানের। তার বাবা সৌদি আরবে থাকেন।

শুধু ১১নং সেক্টর নয়, পুরো মিরপুরে পানির টুকটাক সমস্যা রয়েছে। সংকট নিরসনে আমরা (ওয়াসা) কাজ করছি। পানির ট্যাংকারের গায়ে বড় অক্ষরে মূল্য লেখা থাকে। ৬০০, ৪০০ বা ৩০০ টাকা-যে মূল্য লেখা আছে, সেটিই পরিশোধ করার কথা। ৮০০ বা ৯০০ টাকা নেওয়ার বিষয়টি

রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ের ‘মালিটোলা পার্ক’। নান্দনিক ফোয়ারা, আলোকসজ্জা ও বসার ব্যবস্থা নিয়ে গড়ে তোলা সেই পার্ক এখন অযত্ন-অবহেলায় জীর্ণ হয়ে পড়েছে। সিটি কর্পোরেশনের অসেচতনায় পার্কের সৌন্দর্যবর্ধনের জন্য স্থাপন করা দৃষ্টিনন্দন পানির ফোয়ারাটি বর্তমানে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে।

মাতুয়াইল ল্যান্ডফিলে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে। এখানে রাখা বর্জ্যে আগুন লেগে ধোঁয়া বের হচ্ছে। এতে বিষাক্ত মিথেন গ্যাস সৃষ্টি হওয়ায় মানুষ চর্ম, শ্বাসকষ্ট, অ্যালার্জিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

নতুনবাজার থেকে কুড়িল পর্যন্ত ওয়াসার ভূগর্ভস্থ পাইপলাইন স্থাপনের সাইনবোর্ডে ১২০ দিনের নির্ধারিত সময়সীমা ঝুললেও বাস্তবে কাজের অগ্রগতি একেবারেই ধীরগতির। প্রায় তিন মাস ধরে সড়কের এক পাশ খুঁড়ে রাখায় গাড়িগুলো এক সারিতে কোনোমতে বের হচ্ছে।

মাসের শেষে এসে পকেটে বাজার করার টাকা নেই। আগে ফ্রিজ ভরা মাছ থাকতো। এখন দাম বেশি, তাই ফ্রিজ ফাঁকা। মাছ কিনতে গিয়েই টাকা শেষ, অন্য কিছু কিনতে পারলাম না। বাজার করতে এসে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা।

রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া পিংক রঙের বাস নিয়ে আগ্রহ তৈরি হলেও বাস্তবে সড়কে এর উপস্থিতি খুবই কম। সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় পিংক বাসের দেখা মেলেনি।

গত ১৭ আগস্ট দুপুর ১২ টা থেকে বেলা ২টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিনবাজার ল্যান্ডফিলের কয়েকটি স্থান ঘুরে মানুষের দুর্ভোগের এই চিত্র দেখা গেছে।

প্রথম দেখায় মনে হবে এটি রাজধানীর গুলিস্তান, যাত্রাবাড়ি, সায়েদাবাদ কিংবা গাবতলীর মতো কোনো বাসস্ট্যান্ডের দৃশ্য। কিন্তু আসলে তা বাসস্ট্যান্ডের দৃশ্য নয়, এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর অংশের চিত্র।
